শের-ই-বাংলা এ.কে. ফজলুল হক ফাউন্ডেশন (শেবাফা), একটি অরাজনৈতিক, অলাভজনক ও অসাম্প্রদায়িক স্বেচ্ছাসেবী সংস্থা, যা সমাজের অগ্রগতি ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শের-ই-বাংলা এ.কে. ফজলুল হক ফাউন্ডেশন (শেবাফা) একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক, অসাম্প্রদায়িক, স্বেচ্ছাসেবী, সামাজিক, গণতান্ত্রিক এবং জনকল্যাণমুখী সংস্থা। এটি বাংলাদেশের জেলা সমাজসেবা কার্যালয়, ঢাকা কর্তৃক নিবন্ধিত এবং রেজিস্ট্রেশন নম্বর ঢ-০৯০৭১।
প্রতিষ্ঠার প্রেক্ষাপট
মহান নেতা শের-ই-বাংলা আবুল কাসেম ফজলুল হক ছিলেন বাংলার কৃষক ও সাধারণ মানুষের অবিসংবাদিত নেতা। তাঁর জীবন ও আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে, তাঁর নামে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে যাতে তাঁর মানবতাবাদী দর্শন আজও সমাজের প্রতিটি স্তরে প্রবাহিত থাকে। ফাউন্ডেশনটি SDG ২০৩০-এর সঙ্গে সামঞ্জস্য রেখে সমাজকল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ, প্রযুক্তি ও গবেষণায় কার্যক্রম পরিচালনা করে।
বার্তা
“শের-ই-বাংলা এ.কে. ফজলুল হকের মানবিক দর্শন ছিল — দরিদ্র, নিপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। আমরা সেই আদর্শকে বুকে ধারণ করে এই ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তন আনতে চাই।”
সমাজকল্যাণ, শিক্ষা ও মানবিক উন্নয়নের লক্ষ্যে আয়োজিত আমাদের তিনটি গুরুত্বপূর্ণ কর্মসূচির কিছু স্মরণীয় মুহূর্ত।
মানবতার সেবায় শের-ই-বাংলা এ.কে. ফজলুল হক ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হোন। আপনার মূল্যবান অনুদান শিক্ষা, স্বাস্থ্যসেবা, নারী উন্নয়ন, শিশু কল্যাণ এবং পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।